লেডিস ক্লাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা
|
 |
 |
 |
|
Sat 18 Aug 2012 4:34 PM BdST
|
ঢাকা, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঈদের দিন রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে কূটনীতিক, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান এ কথা জানান।
তিনি জানান, দুপুর ১২টায় কূটনীতিক, ১টায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন।
সেখান থেকে সরাসরি বাসায় যাবেন তিনি। বিকেল থেকে রাত অবধি তার গুলশানের বাসভবনে স্বজনরা আসবেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএইচএম/মাম_১০৩৫ ঘ.
|
|
|
|