Real-time News Network

‘তারেকের অর্থায়নে ১৭ আগস্ট বোমা হামলা হয়েছিল’

Sat 18 Aug 2012 1:38 AM BdST

rtnnঢাকা, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- তারেকের অর্থায়নেই এই দেশে সিরিজ বোমা হামলা ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, দেশের ৬৩ জেলায় তারা একযোগে বোমা হামলা করে জানান দিয়েছিল এই দেশটা খালেদা, নিজামী ও জঙ্গিবাদের দখলে।

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৭ আগস্ট উপলক্ষে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এ সব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

নানক বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় ও তারেক রহমানের অর্থায়নে সেদিন সিরিজ বোমা হামলা ঘটানো হয়েছিলো। এখন তাদের মূল হোতাদের বিএনপি জামায়াত বাঁচাতে চায়।

তিনি বলেন, জঙ্গিদের মদদদাতারা আবার একত্রিত হয়েছে। তারা আবারও এই দেশে বাংলা ভাই ও আব্দুর রহমানকে সৃষ্টি করে দেশকে ধ্বংসের পায়তারা করছে।

এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ১৭ আগস্ট বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার রিমোর্ট কন্ট্রোল ছিল হাওয়া ভবনে। তারা এই দেশে জঙ্গি ও সন্ত্রাসের রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু এই সরকার আসার পর তারা এটা করতে পারেনি।

তিনি বলেন, বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এই লক্ষ্যে ঈদের পর বিএনপি মরণ কামড় দেবে।

এই সরকারের সময়ই যুদ্ধাপরাধীদের বিচার, গ্রেনেড হামলার বিচার-সহ সকল বিচার শেষ করতে হবে উল্লেখ করে কামরুল বলেন, আমরা সাপের লেজে পা দিয়েছি। এই সাপকে আমাদের বধ করতেই হবে না হলে এই সাপ আমাদের ছোবল মারবেই।

যুদ্ধাপরাধীদের বিচার যতই পরিণতির দিকে যাচ্ছে ততই স্বাধীনতা বিরাধী শক্তি বেপরোয়া হয়ে উঠছে বলেও মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, জামাতের গর্ভ থেকে বিএনপির জন্ম। সুতরাং এই দুদলকে আলাদা দেখার কোন সুযোগ নাই। এরা এই দেশে আবারও পাকিস্তানের আদর্শ বাস্তবায়ন করতে চায়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. নাসিম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/মাম_১৯৩৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’