অভিযান স্থগিত
সুন্দরবন থেকে আরো ২০ জেলে উদ্ধার
|
 |
 |
 |
|
Fri 17 Aug 2012 11:29 PM BdST
|
খুলনা, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনী, র্যা ব ও বিমানবাহিনীর যৌথ অভিযান স্থগিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত একটার দিকে শেলারচর ও নারকেলবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে জলদস্যু মোর্তজা ও সাগর বাহিনীল হাতে জিম্মি আরো ২০ জেলেকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
এসময় একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কোস্টগার্ড উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মংলা থানায় হস্তান্তর করেছে।
উদ্ধারকৃত জেলেদের মধ্যে শরণখোলা ও পাথরঘাটা এলাকার ১৬ জনকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। অপর চারজনকে কোস্টগার্ডের কোকিলমুনি স্টেশনে আনা হয়। পরে বাগেরহাট সদরের অর্জুন বহর গ্রামের রোকন শেখের ছেলে সাগর শেখ, আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন, মোরেলগঞ্জের সিন্নিখালী গ্রামের আব্দুল হাকিমের ছেলে আজিজুল হক ও দেবরাজ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রশিদ ছেলে তাদেরকে বাড়িতে পাঠানো হয়।
গত ১০ আগস্ট সুন্দরবনের দুবলার ভেদখালী ও ফেয়ারওয়ে বয়া থেকে জলদস্যু শহিদুল ও আল-আমীন বাহিনী জেলে ট্রলারে হামলা করে শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। পরে শনিবার রাতে ১নং ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে জলদস্যু মোর্তজা বাহিনী জেলে ট্রলারে হামলা করে আরও ৬৭ জেলেকে অপহরণ করে।
অপহৃত জেলেদের উদ্ধারে শনিবার থেকেই কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ টিম অভিযান শুরু করে। কিন্তু ভাসমান অবস্থায় পালিয়ে আসা শরণখোলার খোন্তাকাটা এলাকার কালাম মোল্লাকে ছাড়া আর কাউকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় মঙ্গলবার এ অভিযানে নৌ ও বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার নিয়ে জল, স্থল ও আকাশ পথে ত্রিমুখী অভিযান শুরুর করে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়।
পরে বুধবার ও বৃহস্পতিবার র্যারব এবং কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে। এ সময় র্যাআব ১৪ জন ও যৌথবাহিনী আরও ২০ জন জেলেকে উদ্ধার করে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/মাম_১৭২৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|