মুন্সিগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
|
 |
 |
 |
|
Fri 17 Aug 2012 9:42 PM BdST
|
মুন্সিগঞ্জ, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদিতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৫০ জন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনাকবলিত বাস দুটো সরিয়ে নেওয়া হলে যান চলাচল ফের স্বাভাবিক হয়।
নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে সাজেদা বেগম (৪০) নামে একজনের পরিচয় জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
গজারিয়া থানার এসআই হানিফ জানান, কুমিল্লার হোমনা থেকে ঢাকাগামী একটি বাসের সামনের চাকা হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে ঢাকা থেকে চাঁদপুরগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওই পুলিশ কর্মকর্তা জানান, বাস দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারীসহ অন্তত চার জন মারা যায়। আহত হয় আরো ৫০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই/মাম_১৫৩৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|