Real-time News Network

‘নির্দলীয়-নিরপেক্ষই নির্বাচনকালীন সরকারের সুস্পষ্ট রূপরেখা’

Fri 17 Aug 2012 6:51 PM BdST

rtnnঢাকা, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা সুস্পষ্ট। তা হলো- নিদর্লীয় ও নিরপেক্ষ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে হৃদয় বাংলাদেশ আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে কেমন সরকার চাই’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি খোলা মন নিয়ে এর প্রস্তাব নিয়ে আসে, তাহলে আমরা তা সানেন্দে গ্রহণ করবো এবং তাদের সাথে এই নিয়ে আলোচনায় বসবো।’

তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে পারবে না জেনেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। অথচ সুপ্রিমকোর্ট থেকে আরো দু’বার এই পদ্ধতিতে নির্বাচন করার কথা বলা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক ধ্যান-ধারনায় বিশ্বাস করে না বলেই তারা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা বদল করতে নারাজ।

তিনি আরো বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। অথচ তারা জানে না তাদের প্রতি এখন আর জনসমর্থন নেই।

সংগঠনের সভাপতি মেজর (অব.) হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এসআই_ ১২৪৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’