ক্রীড়া ডেস্ক, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এতে নতুন মুখ হিসেবে ঠাঁই পেয়েছেন রিচার্ড মুজহ্যাঞ্জ। তিনি দেশটির মধ্য-পশ্চিম রায়নসের মিডিয়াম পেসার।
এই দলের আগে কখনও টি-২০ খেলেননি এমন খেলোয়াড় আছেন শুধু একজন, ব্রাইন ভেট্টোরি। তিনি বাম-হাতি ফাস্ট বোলার। তবে তার ভাণ্ডারে বেশ কয়েকটি টেস্ট এবং ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।
দল নিয়ে আশাবাদী জিম্বাবুয়ের বোলিং কোচ হিট স্ট্রিক বলেন, ‘স্কোয়াড গঠন কঠিন কাজ। কারণ এই দলের এমন কিছু প্রতিযোগী আছেন, যাদের কাউকে রেখে কাউকে নেয়া সত্যিই কঠিন।’
তিনি বলেন, ‘দলের বেশিরভাগ সদস্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে দলে ছিলেন। তারা তাদের সামর্থের প্রমাণ রেখেছেন, টি-২০ বিশ্বকাপেও ভালো করবেন আশা করি।’
রে প্রাইস ইনজুরি কারণে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলতে পেরে ছিলেন না। তবে তিনি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের দলে ফিরেছেন।
জিম্বাবুয়ে বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে। এই গ্রুপের অপর দল দক্ষিণ আফ্রিকা এবং স্বাগতিক শ্রীলঙ্কা।
জিম্বাবুয়ে দল
ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ভিসু সিবান্দা, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাথসিকেনেরি, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বরা, ক্রেগ আরভিন, গায়েম ক্রেইমার, রে প্রাইস, কাইল জারভিস, ক্রিস এম পফু, রিচার্ড মুজহ্যাঞ্জ, ব্রাইন ভেট্টেরি, প্রসপার উতেসেয়া এবং ফস্টার মুতজা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ০৪১৩ ঘ.