Real-time News Network

নির্দলীয় সরকার ছাড়া কোন নির্বাচন হবে না: ফখরুল

Fri 17 Aug 2012 3:45 AM BdST

rtnnঢাকা, ১৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- গণতন্ত্র ও দেশ রক্ষা করার জন্য দেশের সব জাতীয়তাবাদী শক্তিকে বেগম জিয়ার নের্তৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী ও মানবতা বিরোধীসরকারের দুঃশাসনের বিরুদ্ধে বেগম জিয়া ঈদের পরে যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন, তাতে আমাদের সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শান্তিনগরের একটি হোটেলে রাজনীতিবিদদের সম্মানে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত এক ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, শুধু মাত্র ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার একটি নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। যার কারণে তাদের কাছে দেশ ও গণতন্ত্র এখন কোন ভাবেই নিরাপদ নয়।

তিনি বলেন, এই সরকার রমজান মাসকে সাধারণ মানুষের কাছে দুঃসহ করে তুলেছে। তাদের লুটেরাদের কারণে সাধারণ মানুষ শান্তিতে কেনাকাটা পর্যন্ত করতে পারছেনা।

সরকার সংবিধান পরিবর্তন করে জনগণের মৌলিক অধিকারসহ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলেও মন্তব্য  করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সরকার দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন করতে পাঁয়তারা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই নিদর্লীয় সরকার ছাড়া অন্য সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।

বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির একে এম নাজির আহমেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির সভাপতি গোলাম মর্তুজা, ন্যাপ ভাসানীর সভাপতি জেবেল আর গানি, বিএনপির যুগ্মা মহাসচিব বরকতউল্লাহ বুলু, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ২১৪২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’