জামায়াত নেতা আজাহারুলের মুক্তি
|
 |
 |
 |
|
Fri 17 Aug 2012 2:57 AM BdST
|
ঢাকা, ১৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- এগারো মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত ১৪ আগস্ট সন্ধ্যায় তার মুক্তির আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছে কিন্তু কাগজপথ যাচাই-বাচাই শেষে বৃহস্পতিবার তিনি মুক্তি পান।
এ বিষয়টি নিয়ে জামায়াত বুধবার কারা ফটকের সামনে একটি সংবাদ সম্মেলন করে।
ঐ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ এমপি বলেন, গত ১৪ আগস্ট দলের সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তির আদেশনামা কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। কিন্তু এখনও পর্যন্ত তাকে মুক্তি না দেওয়া সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং আদালত অবমাননার শামিল।
দলীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মুক্তির পাওয়ার পর এটিএম আজহারকে ডিবির একটি বিশেষ টিম বাসায় নিয়ে আসে, এসময় তার সাথে দলের কাউকে দেখা করতে দেয়া হয়নি।
কারা ফটকের সামনে এসময় উপস্থিত ছিলেন জামায়াত নেতা আবদুল হালিম পাটোয়ারি, তাসনীম আলম, হামিদুর রহমান আযাদ এমপি প্রমুখ।
উল্লেখ, গত বছরের ১৯ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে বাসায় ফেরার পথে গ্রেফতার হন এই জামায়াত নেতা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ২০৫১ ঘ.
|
|
|
|