Real-time News Network

ইলিয়াসকে উদ্ধারে সরকার কোনো চেষ্টাই করছে না: ফখরুল

Thu 16 Aug 2012 8:46 PM BdST

rtnn ঢাকা, ১৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সরকার ইলিয়াসের উদ্ধারের ব্যাপারে কোন চেষ্টাই করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে বনানী সিলেট হাউজে ইলিয়াস আলীর বাসায় দলের পক্ষ থেকে ঈদের উপহার সামগ্রী পৌঁছানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইলিয়াস নিখোঁজ হওয়ার প্রায় আড়াই মাস অতিবাহিত হয়ে গেলেও তার উদ্ধারের ব্যাপারে কোন অগ্রগতি হয়নি। এমন কি তদন্তকারী কর্মকর্তাদের এ ব্যাপারে প্রশ্ন করলেও তারা কোন কথা বলতে রাজি হয়না।

ইলিয়াস আলীকে বের করে না দিলে ভবিষ্যতে সরকারই সবচেয়ে বেশি বিপদে পড়বে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

ইলিয়াস আলীর গুমের সাথে সরকার জড়িত উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে যারাই কথা বলে তারাই গুম, খুনের শিকার হয়। ইলিয়াস আলীর পরে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনের এপিএসের গাড়ীর ড্রাইভারও গুমের শিকার হয়েছেন, এটি গনতন্ত্র প্রতিষ্ঠার পথে অন্তরায়।

ইলিয়াস আলী বেঁচে আছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  ইলিয়াস আলী বেঁচে নেই এমন কোন তথ্য আমাদের কাছে নেই। আমরা ও তার পরিবার বিশ্বাস করি তিনি বেঁচে আছেন, সরকার একটু চেষ্টা করলেই তাকে বের করে দিতে পারে। আর প্রধানমন্ত্রীতো বলেছেন তাকে তিনি বের করে দিবেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি আন্দোলনেরই একটা স্তর থাকে সুতরাং ইলিয়াস আলীকে নিয়ে আমাদের চলমান আন্দোলন থেমে যায়নি বরং তা ধীরে ধীরে আরো তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে।

মাইনাস টু ফুর্মলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই নেত্রীকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনীতি করার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।

এসময় ইলিয়াসের পরিবারের সদস্যরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী ও কৃষক দলের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন খান মিলন প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ১৪৪৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’