Real-time News Network

শোক দিবসে মহিলা আ.লীগের মিলাদ মাহফিল

Wed 15 Aug 2012 10:58 PM BdST

rtnnঢাকা, ১৫ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ।

মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

বুধবার দুপুরে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ দেবনাথসহ বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্মৃতি পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এ দিকে বুধবার সাপ্তাহিক ছুটি থাকলেও শোক দিবস উপলক্ষে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয় বঙ্গবন্ধু জাদুঘর। এতে জাদুঘরে ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটে।

এ ছাড়া প্রতিবারের মতো এবারও বঙ্গবন্ধু ভবন চত্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে ইতিহাস কথা কয় শীর্ষক আলোকচিত্রী প্রদর্শনীর। এতে ১৫ই আগস্ট নিহতদের আলোকচিত্রসহ বঙ্গবন্ধুর ঐতিহাসিক মুহূর্তের কিছু আলোকচিত্র দেখানো হয়।

এদিকে বাদ আছর দেশের সর্বত্র মসজিদে মিলাদ মাহফিল ও ইফতারসহ দেশের সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সাথে সাথে কাঙ্গালী ভোজেরও ব্যবস্থা করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/মাম_১৬৫৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’