Real-time News Network

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ভোট ১৫ সেপ্টেম্বর

Wed 15 Aug 2012 9:36 PM BdST

rtnn

রাজশাহী, ১৫ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়েছে। তফশিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল হান্নান স্বাক্ষরিত ওই নির্বাচনী তফশিল অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২২ আগস্ট।

এরপর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের শেষ তারিখ ২৫ আগস্ট।

নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা সংক্রান্ত আপত্তির শুনানি ২৬ ও ২৭ আগস্ট, আপিল ও শুনানি ২৮ আগস্ট, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি কর্তৃক আপিল গ্রহণ ও শুনানি ২৯ ও ৩০ আগস্ট। পরে মনোনয়ন ফরম বিতরণ করা হবে ১ ও ২ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৫ সেপ্টেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৯ সেপ্টেম্বর এবং নির্বাচন হবে ১৫ সেপ্টেম্বর।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৫৩৪ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়