‘পদ্মা সেতু দুর্নীতির সাথে প্রধানমন্ত্রীর পরিবার জড়িত’
|
 |
 |
 |
|
Wed 15 Aug 2012 3:31 AM BdST
|
ঢাকা ১৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রধানমন্ত্রীর পরিবার পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।
তিনি বলেন, এ কারণেই সরকার বিশ্বব্যাংকের চিঠি প্রকাশ করেনি। এই দুর্নীতির মূল পৃষ্ঠপোষক স্বয়ং প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে একটি হোটেলে ঢাকাস্থ চাঁদপুর হাইমচর ফরিদগঞ্জ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আয়োজিত কেমন গণতন্ত্র চাই শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাসা-বাড়ীর নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তালা লাগানোর যে পরামর্শ দেওয়ার সমালোচনা করে এমকে আনোয়ার বলেন, এতে প্রমাণিত হয়েছে তারা জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ জনগণের সরকার নয়। তারা লুটেরা।
বর্তমান সরকারের মধ্যে নির্বাচনভীতি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সাড়ে তিন বছরে যে কুকর্ম করেছে, সে জন্য তারা এখন সিটি করপোরেশনের নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তাদের মধ্যে যতই নির্বাচনভীতি থাকুক না কেন নিদর্লীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে।
এমকে আনোয়ার বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী করে সরকার জনগণেরে ইচ্ছার ওপর হস্তক্ষেপ করেছে। তারা জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
তিনি অবিলম্বে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান।
সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আবদুল হক, বিএনপির নিবার্হী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/মাম_২১২৮ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|