Real-time News Network

টাইগারদের স্পিন কোচের দায়িত্ব নিতে ঢাকায় সাকলাইন

Tue 14 Aug 2012 6:44 PM BdST

rtnn ক্রীড়া ডেস্ক, ১৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি) খণ্ডকালীন স্পিন বোলিং কোচের দায়িত্ব নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার সাকলাইন মোশতাক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ইংলান্ড থেকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

পাকিস্তানের সাবেক এই ডানহাতি অফস্পিনার ও দুসরা বোলিংয়ের উদ্ভাবক সাকলাইন মোশতাকের সাথে চার মাসের চুক্তি করেছে বিসিবি। চুক্তি অনুযায়ী আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সাথে কাজ করবেন তিনি।

মূলতঃ শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করেই তার সাথে বিসিবির এই চুক্তি।

আগামী ৩১ আগস্ট জাতীয় দলের সাথে ত্রিনাদাদ অ্যান্ড টোবাগো সফরের মধ্য দিয়ে তার দায়িত্বের আনুষ্ঠানিক অধ্যায় শুরু করবেন তিনি। এই সফরে চারটি জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ।

৩৫ বছর বয়সী সাকলাইন মোশতাক পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট ও ১৬৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন। এ সময়কালে টেস্টে ২০৪ এবং ওয়ানডেতে ২৮৮টি উইকেট নিয়েছেন তিনি।

১৯৯৫ সালে পাকিস্তান দলে অভিষেক হয় তার টেস্ট ও একদিনের ক্রিকেট। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই গ্রেট স্পিনার।

ইনজুরির কারণে জাতীয় দল ছাড়লেও পরবর্তীতে কাউন্টি খেলাটা চালিয়ে গেছেন তিনি। সারে ও সাসেক্সের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন। ইংল্যান্ডের নাগরিক হিসেবে এতোদিন সেখানেই বসবাস করছিলেন সাকলাইন মোশতাক।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১২১৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়