Real-time News Network

যৌন হয়রানির দায়ে মার্কিন কর্নেল বরখাস্ত

Sun 12 Aug 2012 8:44 PM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ১২ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যৌন কেলেংকারির দায়ে মার্কিন বিমান বাহিনীর প্রশিক্ষণ কমান্ডার কর্নেল গ্লেন পালমারকে বরখাস্ত করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি  মার্কিন বিমান বাহিনীর নতুন প্রশিক্ষণার্থীদের ওপর যৌন নির্যাতন ও হয়রানি চালাতেন।

মার্কিন বিমান বাহিনীর অন্যতম জনসংযোগ কর্মকর্তা কলিন ম্যাকগি জানিয়েছেন, তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা শিগগিরি কার্যকর হবে।

কর্নেল পালমার ওই ঘাঁটিতে এক বছরের কিছু বেশি সময় প্রশিক্ষণের কাজে যুক্ত ছিলেন।

টেক্সাসের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে দীর্ঘদিন ধরে এ ধরনের যৌন হয়রানি এমনকি ধর্ষণের ঘটনা চলে আসছে। অথচ, এ ঘাঁটি হচ্ছে আমেরিকার একমাত্র বুনিয়াদি প্রশিক্ষণ কেন্দ্র এবং এখানে মার্কিন বিমান বাহিনীর সব সদস্যের জন্য প্রশিক্ষণ নেয়া বাধ্যতামূলক।

এর আগে, ১০ নতুন নারী সহকর্মীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে মার্কিন ল্যাকল্যান্ড বিমান ঘাঁটির স্টাফ সার্জেন্ট লুইস ওয়াকারকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ওয়াকারকে শাস্তি দেয়ার দু’সপ্তাহের মাথায় পালমারকে বরখাস্ত করা হলো।

নারী সহকর্মীদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণের দায়ে এ পর্যন্ত ল্যাকল্যান্ড বিমান ঘাঁটির সাত জন প্রশিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া, আরো আটজনের বিরুদ্ধে তদন্ত চলছে। ৩৮ জন নারী প্রশিক্ষণার্থীর অভিযোগের ভিত্তিতে এসব বিচার কাজ শুরু হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৪৪০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার