ঠাকুরগাঁও, ১১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাগুনী গ্রামে ভিমরুলে কামড়ে বিজলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একই পরিবারের আরও ছয়জন। শনিবার বিকেল ৪টায় ওই শিশু মারা যান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সাগুনী গ্রামে বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগম (৩) খেলার ছলে বাড়ির খড়ি ঘরের বেড়ায় গড়ে উঠা ভিমরুলের চাকে হাত দেয়।
এ সময় ভিমরুল ওই শিশুকে কামড় দিলে বিকেল ৪টায় তার মৃত্যু হয়। বিজলীর চিৎকারে তার দাদি মর্জিনা (৪৫) বিজলীকে উদ্ধার করতে গেলে ভিমরুল তাকেও আক্রমণ করে। এভাবে একে একে বিজলীর মা লাভলী বেগম (২৫), বাবা বেলাল (৩০), ভাই শামীম (৫), চাচী তানিয়া (৩০) ও তানিয়ার ছেলে তুহিন (১) ভিমরুলে কামড়ে আহত হন। আহতদের সকলকেই বেলা সাড়ে ১১টার দিকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২১৫৩ ঘ.