Real-time News Network

মার্কিন সেনা দল সেপ্টেম্বর ঢাকায় আসছে

Sun 12 Aug 2012 3:07 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মার্কিন মেরিন কোরের একটি দল আগামী সেপ্টেম্বরে এক মাসের সফরে বাংলাদেশে আসছে।

মার্কিন সেনা দলটিতে ৪০ থেকে  ৪৫ জন সদস্য থাকছেন। যারা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে যৌথ অনুশীলনে অংশ নেবে।

সফরকালে অনুশীলনের অংশ হিসেবে সাভারের পলাশবাড়িতে একটি স্কুলের সংস্কার করবে দুই দেশের সেনারা।

মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুশীলনে মেরিন সেনাদের যাতায়াত খরচ, থাকা, খাওয়া ও অনুশীলন ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন  দল যে সব সরঞ্জামাদি নিয়ে আসবে তা অনুশীলন শেষে ফেরত নিয়ে যাবে।

বিষয়টি নিয়ে দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে চিঠি ও ইমেইলে নিয়মিত যোগাযোগ হচ্ছে। এমন একটি চিঠিতে বলা হয়েছে ‘ইঞ্জিনিয়ারিং ক্যাপাবেলিটিস এক্সারসাইজ ( ইএনসিএপি)-২০১২ এর আওতায় মার্কিন সেনবাহিনীর সদস্যরা বাংলাদেশে আসছে।

অনুশীলনে অংশগ্রহণকারী মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের বাসস্থান, যাতায়াত, বাসস্থান থেকে  অনুশীলন এলাকায় নিয়ে যাওয়া ছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে সাভারের পলাশবাড়ি হাজি জইনুদ্দিন হাই স্কুল সংস্কারে মার্কিন সেনাবাহিনীকে সুযোগ দেয়ার বিষয়ে সম্মতি দেয়া হয়েছে।

এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের তরফ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২১০২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার