Real-time News Network

মালিকের হাতে রাজশাহীতে শিশু হোটেল কর্মচারী খুন

Sun 12 Aug 2012 2:38 AM BdST

rtnn

রাজশাহী, ১১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় হোটেল মালিকের হাসুয়ার আঘাতে এক শিশু কর্মচারী খুন হয়েছে। নিহত ওই শিশুর নাম সানোয়ার (১৩)। সে পবা উপজেলার বালিয়া শান্তির মোড় এলাকার আনারুলের ছেলে।

এ ঘটনায় হোটেল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সানোয়ার কাশিয়াডাঙ্গা এলাকার আশরাফের খাবারের হোটেলে কর্মচারীর কাজ করতো।

নগরীর রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানান, ওই হোটেলের এক বুয়াকে বিরক্ত করার জের ধরে সানোয়ারের নামে সোমবার সন্ধ্যায় মালিক আশরাফের কাছে নালিশ হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আশরাফ তার হাতের কাছে থাকা ধারালো হাসুয়া দিয়ে সানোয়ারকে কোপ দেন।

এতে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল পৌনে ৭টায় সানোয়ারের মৃত্যু হয়।

দুপুরে ময়নাতদন্ত শেষে নিহত শিশু কর্মচারী সানোয়ারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সকালে নিহতের বাবা আনারুল বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হোটেল মালিক আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২০৩৭ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন