ফরিদপুর, ১১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, বর্তমান সরকার অযোগ্য অথর্ব। এদের দিয়ে পদ্মা সেতু নির্মাণ সম্ভব নয়। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন এবং পদ্মা সেতু নির্মাণ করবেন।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বক্তব্যের কড়া সমালোচনা করে বলেন, সাহারা খাতুনের এদেশে স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার কোনো অধিকার নেই। তার পদত্যাগ করা উচিত।
শনিবার বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর হালিমা বালিকা কলেজিয়েট স্কুলে ৫নং ওয়ার্ড যুবদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামাল ইবনে ইউসুফ এসব কথা বলেন।
জেলা যুবদলের সহ-সভাপতি এবি সিদ্দিকী মিতুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নায়াব ইউসুফ আহমেদ, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জাহিদ হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, শহর যুবদলের সবাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, শহর যুবদলের সাধারণ সম্পাদক মতিউল ইসলাম মতিন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, জেলা ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান অপু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈকত হাসান, মো. ইমদাদ হোসেন, নাহিদ সুলতান সাগর প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২০২৪ ঘ.