চাঁপাইনবাবগঞ্জ, ১১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে নৌকায় পারাপারের সময় শনিবার ভোররাতে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার পাকা নারায়নপুরের মনিরুলের ছেলে সুলাইমান (১৭)।
পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে সুলাইমান সেহরি খাওয়ার পর কাজের জন্য পদ্মা নদীতে নৌকাযোগে পার হচ্ছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৯১৬ ঘ.