লক্ষ্মীপুর, ১১ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চরফলকন গ্রামে সেহরি খাবারের সাথে নেশা খাইয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে ৩ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
ডাকাতরা এ সময় ঘরের আলমিরা ভেঙে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল সেটসহ ঘরের মূল্যমান জিনিস নিয়ে যায়।
এ ঘটনায় অসুস্থতরা হলেন- গৃহকর্তা আবুল কালাম আজাদ দুলাল (৪৮), তার স্ত্রী জান্নাত বেগম (৪৩) ও কলেজ পড়ুয়া ছেলে আল আমিন (১৮)। তাদের কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলনগর থানার ওসি এনামুল হক খাঁন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৮৩৬ ঘ.