Real-time News Network

সুনেত্র গ্যাসক্ষেত্রের কূপ খনন শুরু

Sat 11 Aug 2012 2:06 AM BdST

rtnnসুনামগঞ্জ, ১০ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সুনেত্র গ্যাসক্ষেত্রের কূপ খননের কাজ শুরু হয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্স এ খনন কাজ শুরু করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার শেলবরষ ইউনিয়েনের গাবি গ্রামে রিগ বসিয়ে কূপ খনন শুরু করা হয়।

সুনামগঞ্জ ও নেত্রকোনা এই দুই জেলার প্রায় চারটি উপজেলা জুড়ে গ্যাসক্ষেত্রটির অবস্থান চিহ্নিত করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই অনুসন্ধান কূপ খননের কাজ সম্পন্ন হবে। তখনই জানা যাবে এর ফলাফল।

যদি সুনেত্র গ্যাস কূপ থেকে গ্যাস পাওয়া যায় তাহলে ২০১৪ সালের মে মাস পর্যন্ত ১০ কোটি মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা যেতে পারে। আর আবিষ্কৃত হলে এটি হবে দেশের ২৬তম গ্যাস ক্ষেত্র।

শুক্রবার সুনেত্র গ্যাস ক্ষেত্রের ১ নম্বর কূপের খনন কার্যক্রম উদ্ধোধন করেন পেট্রোবাংলা চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, যদি সুনেত্র গ্যাস কূপ থেকে গ্যাস পাওয়া যায় তাহলে ২০১৪ সালের মে মাস পর্যন্ত ১০ কোটি মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা যেতে পারে।

এলাকাবাসীর প্রস্তাবের সাথে একমত পোষণ করে তিনি বলেন, গ্যাস ক্ষেত্রটি চালু হলে স্থানীয় লোকজনের চাকুরিসহ এলাকাবাসীর বিভিন্ন দাবি পূরণের চেষ্টা করা হবে।

স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এলাকাবাসীর যোগ্যতা অনুযায়ী চাকুরি, সুনেত্র গ্যাস কূপ এলাকায় কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, তেল-গ্যাস এলাকার চাহিদা পুরণ করে রপ্তানি ও বিদ্যুৎ বিহীন গ্রামে বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন দাবি পূরণে গুরুত্ব দেওয়ার জন্য পেট্রোবাংলা চেয়ারম্যানকে অনুরোধ করেন।

এ সময় বাপেক্স পরিচালক মো. নূরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহম্মদ হারুন ও এম এ বাকী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/একেএ/এমএম_২০০৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার