রাজনীতিতে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে: মেনন
|
 |
 |
 |
|
Fri 10 Aug 2012 2:24 AM BdST
|
ঢাকা, ৯ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ক্ষমতাসীন মহাজোট সরকারের শরীক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের সমন্বয়হীনতার ফলে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াকার্র্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেন, ১৪ দলের বিভিন্ন বৈঠকের আলোচনা আলোর মুখ না দেখায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওয়াকার্র্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ১১ দলের পরিচালনা পর্ষদের এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মেনন বলেন, প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রস্তাব দিয়েছেন আমরাও তার সাথে একমত। আমরা আশা করি এখানে বিরোধী দল অংশ নিবে। তবে এ বিষয়ে ১৪ দল সহ সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা প্রয়োজন।
এ সময় অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রনালয়কে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে পরিচালনার ব্যবস্থা করতে হবে বলে মত দেন রাশেদ খান মেনন।
বৈঠকে গণতন্ত্রী পার্টির নূর-উর-রহমান সেলিম বলেন, প্রধানমন্ত্রীর আলোচনায় এ বিষয়ে কিছুটা ইঙ্গিত এসেছে। আমরা মনে করি এ বিষয়ে আলোচনা প্রয়োজন। একটি সর্বদলীয় অর্ন্তবর্তীকালীন সরকারের পক্ষে আমরা।
বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক আমাদের সাথে ঋণ দেয়া নিয়ে প্রতারণা করেছে। আমরা মনে করি আমাদের নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু সম্ভব।
তবে পদ্মা সেতুর অর্থায়নের নামে সকল ধরণের চাঁদাবাজি বন্ধের আহবান জানান বক্তারা।
এছাড়া আসন্ন গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে গণতন্ত্রী পার্টির ড. শহীদুল্লাহ শিকদারকে ১১ দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের বিষয়টি নিশ্চিত করেন নেতারা।
দীর্ঘ বৈঠকে অর্ন্তবর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করেন ১১ দলের নেতারা।
এছাড়া ঈদ উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে সমালোচনা করা হয় বৈঠকে। একই সঙ্গে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
কমিউনিস্ট কেন্দ্রের সভাপতি ড. ওয়াজেদ মিয়ার সভাপতিত্বে ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য আবু আহমেদ শাহাবুদ্দিন, লুৎফর রহমান, গণ আজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নূর-উর-রহমান সেলিম, সরাফত আলী হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ২০২০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|