Real-time News Network

কলম্বোয় মাদক সম্রাট সেবাস্টিয়ান গ্রেফতার

Thu 9 Aug 2012 10:57 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ৯ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কলম্বোর মাদক সম্রাট বলে পরিচিত সেবাস্টিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সন্দেহ করছে সেবাস্টিয়ানের সাথে মেক্সিকোর শীর্ষ মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ আছে। তার পুরো নাম এরিকসন ভারগাস হলেও সেবাস্টিয়ান বলেই সে বেশি পরিচিত।

কলম্বোর আন্ডার গ্রাউন্ড মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে এমন ‘অফিস অফ এনভিগাদো’র প্রধান হিসেবে সেবাস্টিয়ানের পরিচিতি রয়েছে।

সেবাস্টিয়ানের গ্রেপ্তারকে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস অপরাধ জগতে এক তীব্র মুষ্টিঘাত বলে মন্তব্য করেছেন।

এ্যান্টিকুইয়া প্রদেশ থেকে সেবাস্টিয়ানকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডে নেয়া হয়েছে।

টুইটারে প্রেসিডেন্ট জুয়ান লিখেছেন, সেবাস্টিয়ানকে গ্রেপ্তার পুলিশের অসামান্য সাফল্য এবং তাদের জন্যে পুরস্কার অপেক্ষা করছে।

কলম্বোয় মাদক ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে সেবাস্টিয়ানের আগে দায়িত্ব পালন করত ম্যাক্সিমিলিয়ানো বনিল্লা যিনি ভ্যালেনসিয়ানো হিসেবে পরিচিত ছিলেন। ভেনিজুয়েলা থেকে তাকে গ্রেপ্তারের পর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চলে আসে সেবাস্টিয়ানের হাতে।

কলম্বোর প্রতিরক্ষামন্ত্রী জুয়ান কার্লস পিনজন বলেছেন, মাদক ব্যবসা ছাড়াও দেশটিতে গত এক দশকে বহু মানুষকে তারা হত্যা করেছে।

সেবাস্টিয়ানকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। প্রতিমাসে কলম্বোয় অন্তত কুড়ি মিলিয়ন ডলারের মাদক ব্যবসা হয় বলে পুলিশের ধারণা।

এছাড়া মাদক ব্যবসার পাশাপাশি ঋণ দেয়ার ব্যবসা করছে কলম্বোর মাদক চক্র। তবে ঋণ ফেরত দিতে অক্ষম হলে তাদের প্রাণ কেড়ে নেয়ার মত অসংখ্য ঘটনা ঘটেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৬৫৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার