Real-time News Network

দেশের কোথাও সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Thu 9 Aug 2012 12:25 AM BdST

rtnnঢাকা, ৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বর্তমানে দেশের কোথাও কোনো সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না। চাঁদাবাজি ও ছিনতাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাজার-পরিস্থিতিও অনেক ভালো। সব মিলিয়ে দেশের অবস্থা খুব ভালো। রাস্তাঘাটের কিছুটা দুরবস্থা ছাড়া আর কোনো সমস্যা নেই।

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে সরবরাহ নিশ্চিতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন।

ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেলে অবশ্যই ঘরে তালা লাগিয়ে যাওয়ার জন্য রাজধানীর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যারা বাসাবাড়ি বা দোকানপাট বন্ধ রেখে ঢাকার বাইরে যাবেন, তাদেরও ঠিকমতো তালা বন্ধ করে যেতে হবে। এ সময় তাদেরও নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা থাকা দরকার।

সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে ঢাকা শহরে র্যাবের দুই হাজার সদস্য টহল দিচ্ছেন। বাজার স্থিতিশীল করতে ১৪টি মনিটরিং টিম কাজ করছে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুশতাক আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, এফবিসিসিআইর পরিচালক হেলালউদ্দিনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/এমএম/আরআই_ ১৮২০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ