Real-time News Network
পদ্মা সেতু:

অনুদানের জন্য সব বাণিজ্যিক ব্যাংককে অ্যাকাউন্ট খোলার নির্দেশ

Wed 8 Aug 2012 10:57 PM BdST

rtnnঢাকা, ৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতু প্রকল্পে স্থানীয় ও বিদেশি মুদ্রায় অনুদান গ্রহণ এবং জমাকৃত অর্থ সরকারি কোষাগারে স্থানান্তরের জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পদ্মা সেতু প্রকল্প বাসত্মবায়নের জন্য নিবাসী ও নিবাসীদের নিকট হতে স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় অনুদান গ্রহণের লক্ষ্যে সকল তফসিলী ব্যাংকের শাখা ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা’ শিরোনামে সরকারের পক্ষে সংগ্রহ হিসাব (কালেকশন অ্যাকাউন্ট) খুলবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা সংরক্ষণ করবে।’

উক্ত হিসাব পরিচালনার এবং সংগৃহীত অনুদানের অর্থ সরকারি কোষাগারে নিম্নোক্ত পদ্ধতিতে জমা করতে হবেঃ

ক) সোনালী ব্যাংক লিঃ-সহ অন্যান্য সব তফসিলী ব্যাংক এর মাধ্যমে স্থানীয় মুদ্রায় ও বৈদেশিক মুদ্রায় সংগৃহীত সমুদয় অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে জমা হবে। এজন্য সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় স্থানীয় মুদ্রা জমার জন্য ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (নিবাসী)’ এবং বৈদেশিক মুদ্রা জমার জন্য ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (অনিবাসী)’ হিসাব শিরোনামে দু’টি হিসাব খুলবে এবং সংরক্ষণ করবে। উক্ত হিসাবে জমাকৃত অনুদান সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সরকারি হিসাব নং ১ এর অধীনে সরকার কর্তৃক বরাদ্দকৃত দু’টি পৃথক কোডে যথাবিধি নিয়মিতভাবে স্থানান্তর করবে।

খ) স্থানীয় মুদ্রায় অনুদান গ্রহণের লক্ষ্যে সব তফসিলী ব্যাংকের শাখা ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (নিবাসী)’ শিরোনামে স্থানীয় মুদ্রায় একটি সংগ্রহ হিসাব খুলবে এবং বৈদেশিক মুদ্রায় অনিবাসীগণ কর্তৃক প্রদেয় অনুদান গ্রহণের লক্ষ্যে সব তফসিলী ব্যাংকের বিদেশি ও অথরাইজড্ ডিলার শাখা ‘পদ্মা সেতু নির্মাণে স্বেচ্ছা অনুদান সহায়তা (অনিবাসী)’ শিরোনামে বৈদেশিক মুদ্রায় সংগ্রহ হিসাব (কালেকশন অ্যাকাউন্ট) খুলবে। বিদেশে অবস্থিত কোনো ব্যাংক কিংবা বিদেশে পরিচালিত যে কোন এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে কোন অনিবাসী যে কোন তফসিলী ব্যাংকের অথরাইজড্ ডিলার শাখায় তাদের অনুদান প্রেরণ করতে পারবেন। কোন অনিবাসী বাংলাদেশী টাকায় অনুদান প্রদান করতে চাইলে তা নিবাসী হিসাবে জমা করবেন। শাখা পর্যায়ে উক্ত হিসাবদ্বয়ে সংগৃহীত অনুদান স্ব-স্ব ব্যাংকের স্থানীয়/মুখ্য/প্রধান কার্যালয় একত্রে সংগ্রহ করে প্রত্যেক মাস শেষ হওয়ার পরবর্তী সপ্তাহের মধ্যে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সংশ্লিষ্ট হিসাবে জমা/স্থানান্তর করবে।

গ) সুষ্ঠু মনিটরিং এর লক্ষ্যে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের সংশ্লিষ্ট হিসাবে অনুদান জমা/স্থানান্তর এর উপর মাসিক বিবরণী সংশিস্নষ্ট ব্যাংক নিয়মিতভাবে অত্র বিভাগে এবং এর অনুলিপি নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু ভবন, বনানী, ঢাকা এর বরাবরে প্রেরণ করবে।

জনস্বার্থে সব তফসিলী ব্যাংক কোন প্রকার সার্ভিস চার্জ ছাড়াই এ সেবা প্রদান করবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিজ্ঞপ্তি/এফএন/এসআই_ ১৬৫৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার