Real-time News Network

সত্য বের না হওয়া পর্যন্ত চলবে তদন্ত: গোলাম রহমান

Wed 8 Aug 2012 9:15 PM BdST

rtnn

ঢাকা, ৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতুর দুর্নীতি ইস্যুতে যতক্ষণ সত্য উদ্ঘাটিত না হবে, ততক্ষণ তদন্ত চলবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।

বুধবার দুপুরে কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান।

গোলাম রহমান বলেন, পদ্মা সেতু প্রকল্পের সাথে যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে সংশ্লিষ্ট, তাদের সবাইকে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করছে। এরই ধারাবাহিকতায় বুধবার সেতু বিভাগের সাবেক সচিব মোশররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের ধারা অব্যাহত থাকবে। যতক্ষণ না সত্য উদ্ঘাটিত হচ্ছে আমরা এই ধারা অব্যাহত রাখছি।’

আজ সকাল থেকে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সেতু বিভাগের সাবেক সচিব মোশরারফ হোসেন ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ করে দুদক। পরে মোশরারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।’

তিনি বলেন, এ বিষয়ে বিশ্ব ব্যাংক কোনো তদন্ত করলে তিনি তাদেরও মুখোমুখি হতে প্রস্তুত আছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএসআই/এমআই_ ১৫১২ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ