Real-time News Network

সব সড়ক ঠিক, ঈদে ট্রেন সময়ে চলবে না: মন্ত্রী

Wed 8 Aug 2012 9:01 PM BdST

rtnn

ঢাকা, ৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দেশের সব মহাসড়ক যানবাহন চলাচলের উপযুক্ত আছে দাবি করে যোগাযোগমন্ত্রী বলেছেন, তবে এবার ঈদে ট্রেনের সময়সূচি ঠিক থাকবে না।

এ সময় ‘বেহাল’ সড়ক নিয়ে গণমাধ্যমকে আতঙ্ক না ছড়াতেও আহ্বান জানান তিনি।

বুধবার রেলভবনে ঈদে মানুষের যাতায়াত ব্যবস্থা নিয়ে এক সভায় সাংবাদিকদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আগে বেহাল রাস্তার কথা বললে আতঙ্ক সৃষ্টি হবে, এর ফলে ট্রেনের ওপর চাপ বাড়বে।’

মফস্বল থেকে সড়ক বা মহাসড়ক নিয়ে কোনো সংবাদ এলে তা যাচাই করে প্রকাশ করা উচিৎ মন্তব্য করে তিনি বলেন, ‘ফেইসবুকে অনেকেই আমাকে জানিয়েছে গণমাধ্যমে যে খারাপ রাস্তার কথা উঠে এসেছে তা ঠিক নয়।’

অপপ্রচারে আতঙ্ক সৃষ্টি হয় উল্লেখ করে মন্ত্রী অপপ্রচারের সংস্কৃতি থেকে বের হয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের দাবি করেন, ‘কোনো জাতীয় বা আঞ্চলিক মহাসড়ক বেহাল দশায় নেই। কিছু কিছু জায়গায় তুলনামূলক খারাপ অবস্থা রয়েছে। তবে তা যানবাহন চলাচলযোগ্য করা হয়েছে। জেলা সড়কে করুণ দশা থাকলেও তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

তিনি জানান, ‘ঈদের তিনদিন আগ থেকে ৭ জোড়া বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হবে, যা চলবে ঈদের দুদিন পর থেকে টানা ৭দিন।’

এছাড়া ১৫০টি পুরনো কোচ সংস্কার করে সংযোজন করা হচ্ছে বলেও জানান রেলের দায়িত্বে থাকা এই মন্ত্রী। বলেন, ‘ঠিক সময় ধরে ট্রেন চলার ধারা আমি এই মুহূর্তে রাখতে পারব না। এখন ট্রেন ধীরে চলবে। কারণ অতিরিক্ত যাত্রী থাকবে, সাথে তাদের লাগেজ। বর্ষাকালে মাটি নরম থাকে, ওঠা-নামাতেও সমস্যা হয়।’

রেলের এই সীমিত সামর্থ দিয়ে সবাইকে পরিস্থিতি সামলে নেওয়ার জন্যও অনুরোধ করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-নোয়াখালী, চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে সাত জোড়া বিশেষ ট্রেন সার্ভিসের ঘোষণা দেয়া হয়।

সভা থেকে ঈদের আগে আন্তঃনগর ট্রেনে কোনো সাপ্তাহিক বিরতি থাকবে না বলে জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আবু তাহের।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএসআই/এমআই_ ১৪৫৯ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ