Real-time News Network

মেহেরপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

Wed 8 Aug 2012 5:23 PM BdST

rtnn

মেহেরপুর, ৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে ছাদের আলী ওরফে ছেদু মিয়া (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে উপুর্যপুরি কুপিয়ে তাকে হত্যা করা হয়।

পরে দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতের স্বজন ও পুলিশ জানিয়েছে, ছাদের আলী নিজ বাড়ির সামনের একটি মাচানে নাতি তামিম হোসেনের সাথে বসে গল্প করছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে আক্রমণ করে।

দুর্বৃত্তরা ছাদের আলীর গলা ও দেহের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। থানায় মামলা হলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকমম/প্রতিনিধি/এমআই_ ১১২২ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন