Real-time News Network

সরকার ইউনূসকে হেয় করছে: এম কে আনোয়ার

Wed 8 Aug 2012 3:38 AM BdST

rtnnঢাকা, ৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ড. মুহাম্মদ ইউনূসের কাছে সম্পদের হিসাব চেয়ে সরকার তার সম্মানহানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

তিনি বলেন, তার মত একজন মেধাবী ব্যক্তিকে দেশের কাজে না লাগিয়ে সরকার বরং তাকে এখন হেয় করছে। সম্পদের হিসাব চেয়ে বিশ্ববাসীর কাছে তাকে ছোট করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এমকে আনোয়ার বলেন, নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি ক্ষমতায় এসে তার ও মন্ত্রীদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন কিন্তু ক্ষমতায় আসার সাড়ে তিন বছর অতিবাহিত হয়ে গেলেও তিনি ও তার মন্ত্রী পরিষদ সম্পদের হিসাব প্রকাশ করেনি।

তিনি বলেন, ক্ষমতায় আসার আগে আওয়ামীলীগ জনগণের সাথে যে সব ওয়াদা করেছিল, ক্ষমতার আসার পর তার একটি ওয়াদাও তারা পূরণ করেনি।

তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহারে যা ছিল না বর্তমান সরকার এখন তাই করে যাচ্ছে। তারা জনমত উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠতার জোরে নিয়ম বহির্ভূত বিল পাস করছে।

এমকে আনোয়ার বলেন, এই সরকারকে যদি আর কিছু দিন ক্ষমতায় থাকতে দেওয়া হয়, তাহলে তারা দেশকে বিলীন করে দেবে। সুতরাং তাদের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হবে। ঈদের পর সবাইকে একই প্লাটফর্মে এসে বেগম জিয়ার নেতৃত্বে বৃহত্তর আন্দোলনে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, শিক্ষক কর্মচারি ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ২১৩৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’