মুজাহিদের জামিন আবেদন খারিজ
|
 |
 |
 |
|
Tue 7 Aug 2012 11:17 PM BdST
|
ঢাকা,৭ আগষ্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মানবতাবিরোধী অপরাধের মামরায় আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইবুন্যাল।
মঙ্গলবার ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান এটিএম ফজলে কবিরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জামিন আবেদন খারিজ করে দেন।
রমজানের ইতেকাফ এবং স্ত্রীর অসুস্থতার কথা উল্লেখ করে গত ২ আগস্ট মুজাহিদের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী নজরুল ইসলাম। এতে অংশ নেন প্রসিকিউটর মীর ইকবাল হোসেন ও মোহাম্মদ আলী।
পরে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি ২০ বছর ধরে রমজান মাসে ইতেকাফ করে আসছেন। তাই তাকে জেলের বাইরে থাকা প্রয়োজন। তাছাড়া তার স্ত্রী মারাত্নক অসুস্থ। এজন্যই জামিনের আবেদন করছি।
জামিন আবেদন খারিজ করে দেয়া আদেশে ট্রাইবুন্যাল বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জামিন দেয়ার কারণ হিসেবে তার স্ত্রীর শারীরিক অসুস্থতা ও ইতেকাফ পালনের কথা বলা হয়েছে। কিন্তু এটি জামিন দেয়ার কোনো কারণ হতে পারে না। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আইন-১৯৭৩ অনুসারে জামিনের কোনো বিধান নেই।এ আবেদন অযৌক্তিক। কারাগারের ভেতরেই ইতেকাফ করার সুব্যবস্থা রয়েছে।
আগামী ২৬ আগস্ট ট্রাইবুন্যালে-২ এ মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
গত ২১ জুন মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৭টি ঘটনাসহ ৩৪টি অভিযোগে অভিযোগ গঠন করা হয়।
এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১০ সালের ২৯ জুন মুজাহিদকে গ্রেফতার করা হয়। পরে ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৭১৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|