আমিন বাজারে ৬ ছাত্র হত্যার ঘটনা তদন্ত করবে র্যাব
|
 |
 |
 |
|
Tue 7 Aug 2012 10:57 PM BdST
|
ঢাকা, ৭ আগষ্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আমিনবাজারে গণপিটুনিতে ৬ ছাত্র নিহত হবার ঘটনায়, তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার নিহত ছাত্রদের বাবা-মায়ের পক্ষে করা একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও আবদুর রবের বেঞ্চ এই আদেশ দেয়।
এ মামলা তদন্তের জন্য আগামী সাত দিনের মধ্যে সিআইডি থেকে র্যাবের কাছে হস্তান্তরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া ৪ মাসের মধ্যে এ মামলার তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।
ন্যাশনাল প্রোটেকশন অব হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই ঘটনায় হাইকোর্টে একটি রিট আবেদন করলে আদালত গত বছর জুলাইয়ে একটি রুল জারি করেন।
ছয় নিরীহ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
আইনজীবী তাজুল ইসলাম নিহত ছাত্রদের বাবা-মায়ের পক্ষে মামলাটির তদন্তভার র্যাবে স্থানান্তরের জন্য এই সম্পূরক আবেদন করেন।
মঙ্গলবার আদালতে তাজুল ইসলাম নিজেই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল হক টুটুল।
প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিন বাজারের বড়দেশী গ্রামসংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। পরে আলোচিত ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে বেরিয়ে আসে, নিহত ছাত্ররা ডাকাত ছিল না এবং হত্যা এড়াতে পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি।
নিহত ছাত্রদের ডাকাত সন্দেহে হত্যা করায় সাভার থানা পুলিশও একটি মামলা করে, যাতে অজ্ঞাতপরিচয় গ্রামবাসীদের আসামি করেন ওই থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৬৫৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|