Real-time News Network

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে: গয়েশ্বর

Tue 7 Aug 2012 4:14 AM BdST

rtnnঢাকা, ৬ আগষ্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আগামী জাতীয় নির্বাচনের জন্য সমঅধিকারের ভিত্তিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ ঢাকা মহানগর আয়োজিত ‘যে নামেই হোক না কেনঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমাজে যারা রাজনৈতিক পরিচয়ে পরিচিত তাদের অধীনে আমরা কোন নির্বাচনে যাবো না এবং তাদের অধীনে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, বিরোধীদলের নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক  ইলিয়াস আলীকে ফেরত, নিদর্লীয় সরকারের সুস্পষ্ট ঘোষণা দিলেই, আমরা আপনাদের সাথে আলোচনায় বসতে রাজি আছি।

আর দাবী আদায় না হলে রাজপথে আন্দোলন করে নিদর্লীয় সরকারের অধীনে আগামী নির্বাচনসহ অন্যান্য দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সরকারের উপর থেকে নিচে দুর্নীতিতে ভরে গেছে উল্লেখ্য করে তিনি বলেন, এই সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রী ও তার বোন যে টাকা লুটপাট করেছে, সেই টাকা দিয়ে দুইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব।

তিনি আরো বলেন, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন দুর্নীতি করার পরও দেশপ্রমিক বলে প্রধানমন্ত্রীর কাছ থেকে উপাধি পেয়েছে। এই উপাধি দেওয়ার ফলে সরকারী দলের দুর্নীতিবাজরা, দুর্নীতি করার জন্য আরো উৎসাহি হবে বলে আশংকা করেন গয়েশ্বর রায়।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ২২১০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’