চবি ডিন নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীদের ভরাডুবি
|
 |
 |
 |
|
Mon 6 Aug 2012 11:11 PM BdST
|
চবি, ৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাতটি অনুষদের ডিন নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের ভরাডুবি হয়েছে। নির্বাচনে সাদা দল মাত্র একটি এবং আওয়ামী লীগ-বামদল সমর্থিত হলুদ দল বাকি ছয়টি অনুষদের ডিন নির্বাচিত হয়েছে।
এদিকে, ছাত্রলীগের আন্তঃকোন্দলে শাটল ট্রেন চালক অপহরণের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে রোজা ও ঈদের ছুটি একদিন এগিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদে ডিন নির্বাচনে বিজ্ঞান অনুষদ ছাড়া বাকি সবক’টি অনুষদেই জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত হলুদ দলের প্রার্থীরা।
সাদা দল থেকে বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবদুল করিম। আইন অনুষদে হলুদ দলের একক প্রার্থী প্রফেসর আবদুল্লাহ আল ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
হলুদ দল থেকে বিজয়ী অন্যরা হলেন- কলা ও মানববিদ্যা অনুষদে ইতিহাস বিভাগের ড. ইমরান হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদে প্রফেসর হোসাইন কবির, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রফেসর ড. আবু তাহের, জীববিজ্ঞান অনুষদে প্রফেসর ড. খান তৌহিদ ওসমান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে বিজয়ী হন প্রফেসর ড. শংকর লাল।
সাতটি অনুষদের নির্বাচনে ১৭ জন শিক্ষক মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে আওয়ামী লীগ সমর্থিত তিন জন প্রার্থী প্রত্যাহার করে নেন। নির্বাচনে সাদা দল ও হলুদ দলের প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।
এদিকে, ছাত্রলীগের কোন্দল নিয়ে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে রোজা ও ঈদের ছুটি একদিন এগিয়ে এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষা যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ তার বিশেষ ক্ষমতায় পরিস্থিতি বিবেচনা করে আগামী ৮ আগস্ট বুধবারের পরিবর্তে মঙ্গলবার এছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৭০৮ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|