অর্পিত সম্পত্তি অধ্যাদেশ অনুমোদন
|
 |
 |
 |
|
Mon 6 Aug 2012 8:50 PM BdST
|
ঢাকা, ৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ অধ্যাদেশ সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার মন্ত্রিসভার নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
খসড়ায় অর্পিত সম্পত্তি ফেরত পাওয়ার আবেদনের সময়সীমা বাড়িয়ে ১০ মাস করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত মামলা বা ডিক্রির রায় পাওয়ার সময় ধার্য করা হয়েছে ৩০ দিন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, সরকার গ্রামীণ ব্যাংকের কোনো কাজে হস্তক্ষেপ করছে না বলে মন্ত্রিসভা মনে করে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৪৪৪ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|