যুক্তরাষ্ট্রে শিখ উপাসনালয়ে হামলায় নিহত ৭
|
 |
 |
 |
|
Mon 6 Aug 2012 8:13 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যুক্তরাষ্ট্রের একটি শিখ উপাসনালয়ে বন্দুকধারীদের গুলিতে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশ কর্মকর্তাসহ তিনজন।
রোববার উইসকনসিন রাজ্যের ওক ক্রিকে এ ঘটনা ঘটে।
গ্রিনফিল্ড পুলিশের প্রধান ব্রাডলি ওয়েন্টল্যান্ডট বলেন, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশের জরুরি নম্বর ৯১১-তে কয়েকবার ফোন করা হয়। পরে সেখানে একজন পুলিশ কর্মকর্তা গেলে গুলির মুখে পড়েন। তার গায়ে বেশ কয়েকটি গুলি বিদ্ধ হয়।
বন্দুকধারীরা সংখ্যায় দুইজন এবং তারা পুরুষ শেতাঙ্গ বলে ধারণা করছে পুলিশ।
এঘটনা সরাসরি সম্প্রচারে সংবাদিকদের নিষেধাজ্ঞা জানিয়েছে পুলিশ। কারণ তাতে অপারেশন ব্যহত হতে পারে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম_০২১২ ঘ.
|
|
|
|