সাবেক মন্ত্রী আব্দুল মতিনের দাফন সম্পন্ন
|
 |
 |
 |
|
Mon 6 Aug 2012 3:56 AM BdST
|
নারায়ণগঞ্জ, ৫ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মতিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার নারায়ণগঞ্জ রূপগঞ্জে তৃতীয় নামাজে জানাজ শেষে বিকেল ৩টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি কেন্দুয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দুপুরে স্বাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মরদেহ নিজ গ্রামের বাড়ি কেন্দুয়ায় পৌঁছলে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজী, সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ, জেলা বিএনপির সভাপিত অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ সর্বস্তরের মানুষ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় রাজধানী ঢাকার মনোয়ারা হাসপাতালে বর্ষীয়ান এই বিএনপি নেতা ৭৮ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এরপর শনিবার বিকেলে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মতিনের প্রথম জানাজা শেষে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। সেখান থেকে আজ রোববার লাশ নিয়ে প্রথমে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা হয়। পরে রূপগঞ্জে নিয়ে তৃতীয় নামাজে জানাজা পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল মতিন চৌধুরী ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রূপগঞ্জের কাঞ্চন এলাকায় পিতার নামে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ রূপগঞ্জের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে গেছেন।
আব্দুল মতিন চৌধুরী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির ব্যানারে সংসদ নির্বাচনে তিনবার নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হয়ে বিগত সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, বস্ত্রমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও সবশেষে দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২১৫৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|