সাঈদীর মামলায় তদন্ত না করেই রিপোর্ট দাখিল
|
 |
 |
 |
|
Mon 6 Aug 2012 2:18 AM BdST
|
ঢাকা, ৫ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ক্ষতিগ্রস্তের বাড়িতে তদন্তের সময় না গিয়েও তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিন জেরার সময় এক পশ্নের জবাবে বললেন তিনি ওই বাড়িতে গিয়েছেন। পরে ট্রাইব্যুনাল বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় তিনি আসলে ওই বাড়িতে যাননি।
ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আটক সাঈদীর মামলার তদন্ত কর্মকর্তা হেলালউদ্দিনের ৪৩তম দিনের জেরাকালে এ তথ্য বেরিয়ে আসে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী সমর মিস্ত্রী, সুমতি রানী এবং আশিষ কুমার মন্ডল তদন্ত কর্মকর্তার কাছে প্রদত্ত জবানবন্দীতে বলেছেন, ১৯৭১ সালে মনিন্দ্র মিস্ত্রির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
রোববার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনকে জেরার সময় সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম প্রশ্ন করেন আপনি কি তদন্তকালে মনিন্দ্র মিস্ত্রির বাড়ি গিয়েছিলেন। তদন্ত কর্মকর্তা ‘গিয়েছি’ বলে জবাব দেন। তিনি কবে সে বাড়িতে যান, কত সময় থাকেন তারও উত্তর দেন।
এরপর আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত তথ্য চান এবং ট্রাইব্যুনালকে বিষয়টি পর্যালোচনা করতে বলেন। ট্রাইব্যুনাল বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আসলে মনিন্দ্র মিস্ত্রীর বাড়ি যাননি।
মিজানুল ইসলাম তদন্ত কর্মকর্তার কাছে জানতে চান ঐ বাড়িতে তিনি যে গেছেন সে মর্মে তার নোটে কি লেখা আছে, আশপাশের কার কার সাথে দেখা হয়েছে তা জানানোর জন্য। তদন্ত কর্মকর্তা বলেন, নোটে তেমন কিছু লেখা নেই এ বিষয়ে।
মিজানুল ইসলাম বলেন, হয় আমাদের না হয় ট্রাইব্যুনালকে সে নোট দেখানোর জন্য। তখন ট্রাইব্যুনাল তার নোট দেখার জন্য সেটি নেন তার কাছ থেকে। ট্রাইব্যুনাল বিষয়টি পর্যালোচনা করে বলেন, আশিষ কুমার মন্ডল, সুমতী রানী এবং সমর মিস্ত্রির বাড়ি গেছেন তা লেখা আছে। মনিন্দ্রের বাড়ি যাওয়ার কিছু লেখা নেই।
এরপর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেন মনিন্দ্রের বাড়িতে যাওয়া বিষয়ে যে প্রশ্নগুলো করা হয়েছে তা বাদ দেয়ার। তিনি মনিন্দ্রের বাড়ি “গিয়েছি” বলে উত্তর দিলেও তিনি আসলে ওই বাড়িতে যাননি মর্মে উত্তরটি রেকর্ড করা হয়।
পরে মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
জেরায় মিজানুল ইসলামকে সহায়তা করেন অ্যাডভোকেট মনজুর আহমদ আনসারী, আবু বকর সিদ্দিক প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ২০১৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|