জাল টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈঠক
|
 |
 |
 |
|
Sun 5 Aug 2012 6:41 PM BdST
|
ঢাকা, ৫ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সম্প্রতি বিপুল পরিমাণ জাল টাকা আটক হওয়ার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
রোববার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের কনফারেন্স হলে তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা, নির্বাহী পরিচালকরা, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), পুলিশের গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ জাল টাকা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএইচএম/এমএম_১২৪১ ঘ.
|
|
|
|