রাজনীতিতে ফের সক্রিয় প্রিয়াঙ্কা
|
 |
 |
 |
|
Sun 5 Aug 2012 5:13 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৪ আগষ্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দীর্ঘদিন পর রাজনীতিতে আবারো সক্রিয় হয়ে উঠছেন প্রিয়াঙ্কা গান্ধি।
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির বেশ কিছু নতুন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।
কংগ্রেস জানিয়েছে, সোনিয়া গান্ধির অনুপস্থিতিতে রায় বেরেলির সংসদীয় আসনের দেখাশুনার কাজ করবেন গান্ধি পরিবারের এই কন্যা।
একই সাথে নয়াদিল্লিতে 'জনতার দরবার'-এ জনগণের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেবেন প্রিয়াঙ্কা।
২০১১ সালে ভারতের উত্তর প্রদেশে কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন প্রিয়াঙ্কা গান্ধি।
তারও আগে ২০০৯ সালের সাধারণ নির্বাচনে আমেথি ও রায় বেরেলিতে মা সোনিয়া গান্ধি ও ভাই রাহুল গান্ধির সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন প্রিয়াঙ্কা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২৩০৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|