ছাত্রীর সাথে সম্পর্ক: ঢাবি শিক্ষকের বাধ্যতামূলক ছুটি
|
 |
 |
 |
|
Sun 5 Aug 2012 4:05 AM BdST
|
ঢাবি, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ছাত্রীর সাথে সম্পর্কের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রুশাদ ফরিদী নামে এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছুটিতে পাঠানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সিন্ডিকেট সভা হয়।
এছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের অবৈধভাবে অন্যত্র চাকরি করার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
সিন্ডিকেট সদস্য মঈনুল ইসলাম বলেন, ‘অর্থনীতি বিভাগের শিক্ষকদের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এক ছাত্রীর সাথে সম্পর্কের অভিযোগ এনে গত ফেব্রুয়ারি মাসে বিভাগের একাডেমিক কমিটিতে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছিল।
এরপর গত ৯ জুলাই একাডেমিক কমিটি বিষয়টি খতিয়ে দেখার জন্য সিন্ডিকেটের কাছে আবেদন করে। সেখানে রুশাদ ফরিদী ফেইসবুকে বিভাগের কয়েকজন শিক্ষককে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলেও অভিযোগ আনা হয়।
মঈনুল আরও জানান, পুরো বিষয়টি তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে রুশদ ফরিদীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিন্ডিকেটের এক সদস্য রিয়েল-টাইম নিউজ- কে জানান, ‘ঢাবি খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুল আরেফিন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবেও কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি ২০০৬ সালের ৩০ মে তারিখ থেকে এ পদে রয়েছেন।’
ইনস্টিটিউটের একটি তদন্ত দল মনসুর আলী মেডিকেলে গিয়ে এ বিষয়ে প্রমাণ পায়। সার্বিক বিষয় তদন্তের জন্য প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইনকে প্রধান করে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এইচএ/এমআই_ ২২০৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|