Real-time News Network

‘মেহেরজান’ উদ্ধার অভিযান স্থগিত

Sun 5 Aug 2012 4:01 AM BdST

rtnnবরিশাল, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনায় সাড়ে ৭ লাখ লিটার তেল নিয়ে ডুবে যাওয়ার ১০ দিন পর শুক্রবার গভীর রাতে এমটি মেহেরজান উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে।

উদ্ধার অভিযান নিয়ে গতরাতেই বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, ও নেভি সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত নেতারা নদীর তীব্র স্রোত ও উত্তালের কারণে উদ্ধার অভিযান ব্যাহতের পাশাপাশি সবদিক বিবেচনা করে আপাতত উদ্ধার অভিযান স্থগিত রাখার পক্ষে মত দেন।

বৈঠকের সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. সামসুদ্দোহা চৌধুরীকে জানানোর পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে জানান বিআইডব্লিউটিএ উপ-সচিব মো. অরিফ উদ্দিন।

এদিকে, ডুবে যাওয়া এমটি মেহেরজান থেকে এখনো তেল বের হচ্ছে। আর এটি উদ্ধার সম্ভব না হলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরবে বলে আশঙ্কা পরিবেশবিদদের।

উল্লেখ্য, গত ২৫ জুলাই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে এমটি মেহেরজান ও এমভি ফজলুল হকের মুখোমুখি সংঘর্ষে তেলবোঝাই কার্গো এমটি মেহেরজান ডুবে যায়।

দুর্ঘটনায় নিখোঁজ হন ডুবে যাওয়া জাহাজের নাবিক মো. নিজাম উদ্দিন। ডুবে যাওয়া জাহাজটি সাড়ে ৭ টন তেল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২১৫৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন