Real-time News Network

জাবিতে পুলিশ-ছাত্রের সংঘর্ষে বিচার বিভাগীয় তদন্ত চান ভিসি

Sun 5 Aug 2012 3:52 AM BdST

rtnnজাবি, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভিসি অদ্যাপক ড. আনোয়ার হোসেন।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

ড. আনোয়ার হোসেন বলেন, যেভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে দায়ীদের খুঁজে বের করা অসম্ভব। তাই এই ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, মীর মশাররফ হোসেন আবাসিক হলে ছাত্রলীগকর্মী আহত হওয়ার ঘটনায় পুলিশ কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই হলে প্রবেশ করেছে।

ভিসি আরও বলেন, সংঘর্ষের পরে যারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে, তারা কখনো প্রকৃত ছাত্র হতে পারে না। ছাত্রলীগ হোক আর যেই এ বিশৃঙ্খলা সাথে জড়িত হোক তাদের অবশ্যই চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।

সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ফরহাদ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, পুলিশ দাবি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা হলে প্রবেশ করেছিল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এইচএ/এমআই_ ২১৫১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর