পদ্মা সেতু:
জনগণের ঘাড়ে ব্যয় চাপানো হবে না: ও. কাদের
|
 |
 |
 |
|
Sun 5 Aug 2012 12:33 AM BdST
|
ঢাকা, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতু নিয়ে মালয়েশিয়া যে প্রস্তাবই দিক, সরকার জনগণের ঘাড়ে ব্যয় ভার চাপিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে সাভারের আশুলিয়া বাই পাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের নেতৃত্বে জাতীয়-আন্তর্জাতিক সহযোগিদের নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করে পদ্মা সেতুর কাজ শুরু হতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী ঘোষিত সময়ের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পদ্মা সেতু নিয়ে আগামীকাল রোববার মালয়েশিয়া প্রতিনিধি দলের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/এমআই_ ১৮৩০ ঘ.
|
|
|
|