বিরোধপূর্ণ দ্বীপে চীনের সৈন্য মোতায়েনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
|
 |
 |
 |
|
Sun 5 Aug 2012 12:04 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপগুলো রক্ষায় নতুন করে সেনা মোতায়েন করতে শুরু করেছে চীন। এতে চীনের সাথে প্রতিবেশী দেশগুলোর চলমান উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত সপ্তাহে চীন প্যারাসেল দ্বীপপুঞ্জের উডিল্যান্ড দ্বীপের সানশা শহরের নতুন ওই ঘাঁটিতে সেনা মোতায়েনের ঘোষণা দেয়।
এদিকে, এ ঘোষণার মাধ্যমে বেইজিং ভিয়েতনাম ও ফিলিপাইনকে হুমকি দিচ্ছে বলে দেশটির দুটি অভিযোগ করেছে।
চীনের এ সেনা মোতায়েনের ঘটনায় মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রেল শুক্রবার এক বিবৃতিতে বলেন, চীনের এ সেনা মোতায়েনের ঘটনা ওই এলাকার উত্তেজনা আরও বাড়াবে। চীনের এ ধরনের সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
তবে বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি জানান।
প্যাট্রিক ভেন্ট্রেল আরও বলেন, চীন বিরোধপূর্ণ ওই এলাকায় ইচ্ছে অনুযায়ী চীনের সেনা মোতায়েন সফল হবে না। বরং এ ঘটনায় ওই এলাকার কূটনৈতিক সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে।
তিনি এ থেকে বিরত থাকতে চীনের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব নেতাদের প্রতিও আহ্বান জানান।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে দক্ষিণ চীন সাগরের জনবসতিহীন সৌল দ্বীপ নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলে আসছে। ফিলিপাইন থেকে ১২৪ ন্যাটিক্যাল মাইলের মধ্যে অবস্থিত এ দ্বীপটিকে ফিলিপাইনরা প্যানাটেগ সৌল এবং চীনারা হোয়ানগিয়ান নামে নিজেদের ভূমি বলে দাবি করে থাকে।
এরআগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, বিরোধপূর্ণ এ দ্বীপগুলো রক্ষায় ওই অঞ্চলে একটি সেনা ঘাঁটি স্থাপন অনুমোদন করেছে চীন সরকার। অনুমোদন পাওয়া ওই সেনা ঘাঁটি প্যারাসেল দ্বীপপুঞ্জের উডিল্যান্ড দ্বীপে অবস্থিত সানশা শহরে হবে বলে এতে জানানো হয়।
দক্ষিণ চীন সাগরে যে দুটি দ্বীপপুঞ্জের মালিকানা চীন ও ভিয়েতনাম উভয়ই দাবি করে থাকে প্যারাসেল তার মধ্যে একটি। ওই এলাকা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গত জুন মাসে সানশা শহরটি গঠন করে চীন।
১৯৭৪ সালে ভিয়েতনামের সাথে এক যুদ্ধের পর চীন প্যারাসেল দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নেয়। তাইওয়ানও ওই দ্বীপগুলোর মালিকানা দাবি করে থাকে।
বিরোধপূর্ণ ওই দ্বীপগুলোর মালিকানা নিয়ে চীন ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এসব পদক্ষেপ চীন নিয়েছে বলে মনে করা হচ্ছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এইচএইচ/একেএ/এমআই_ ১৮০২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|