Real-time News Network

ঝিনাইদহে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

Sat 4 Aug 2012 10:01 PM BdST

rtnnঝিনাইদহ, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে এ সংঘর্ষে দুদল গ্রামবাসীর কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরে ওই গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম শাহিন জানান, চাঁদপুর গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে করে বিবদমান দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গোলযোগ চলে আসছিল।

তিনি জানান, তারই জের ধরে আজ সকাল ৯টার দিকে শরিফুল ইসলাম গ্রুপ ও শহিদুল ইসলাম গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র, ঢাল, ফালা, রামদা, বল্লম, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে গ্রামটির মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয়পক্ষের শরিফুল ইসলাম (৫০), মোজাম বিশ্বাস (৫২), ওসমান গনি (৪০), জামাল উদ্দিন (২৫), আনোয়ার (২৮), এরশাদ (২৮), টুকুন (৩৫), আনোয়ার (৩৫), আনু মণ্ডল (৩০), জালাল (৩০), আনোয়ার (৩০), শরিফ বিশ্বাস (৪৮) সহ কমপক্ষে ২০ জন আহত হয়।

আহতদেরকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জালাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে গ্রামটিতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৫৫৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন