মাউসে পাওয়া যাবে প্রণব মুখার্জিকে
|
 |
 |
 |
|
Sat 4 Aug 2012 5:53 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কেবল মাউস ক্লিক করলেই সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মুখোমুখি হতে পারবেন ভারতের সর্বস্তরের জনগণ। এজন্য ঢেলে সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের নিজস্ব ওয়েবসাইটটিকে।
প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কম্পিউটার ব্যবহারে ততটা অভ্যস্ত নন। তিনি নিজেকে ব্যস্ত রাখেন বই পড়ার মধ্য দিয়ে। তবু আধুনিকতার সাথে তাল মিলাতে জনসংযোগের বিষয়টি ধরে রাখতে তিনি সরাসরি ঢুকে পড়েছেন জনিপ্রয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক ও ইউটিউবে।
রাষ্ট্রপতি ভবনের মূল ওয়েবসাইটের সাথে জুড়ে দেওয়া হয়েছে এই জনসংযোগের মাধ্যমকে। সরাসরি সাধারণ মানুষের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে সহজ করা হয়েছে নতুন রাষ্ট্রপতির ওয়েবসাইটকে। এর মাধ্যমে প্রতিটি নাগরিকের মতবিনিময়ের পথ আরো সুগম করা হয়েছে। এছাড়াও এর মাধ্যমে ভারতের জনগণ রাষ্ট্রপতির কাছে তাদের অভিযোগ ও দাবি-দাওয়াও তুলে ধরতে পারবে।
নতুন এই ওয়েবসাইটে কেবল মাউসে ক্লিক করলেই কম্পিউটার মনিটরে দেখা যাবে ক্যামেরায় ধরা পড়া রাষ্ট্রপতির দৈনন্দিন জীবনের নানা গুরুত্বপূর্ণ মুহুর্ত। ছবির নিচেই পাওয়া যাবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বিশদ তথ্য।
এছাড়া রাষ্ট্রপতির মূল ওয়েবসাইটটির ডান দিকে রয়েছে ফেইসবুক আর ইউটিউবের ‘আইকন’। যাতে ক্লিক করলেই রাষ্ট্রপতির ভবন ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়া যাবে।
শুক্রবার রাষ্ট্রপতির এই নতুন কলেবরে সাজানো ওয়েবসাইটটির উদ্বোধন করেন রাষ্ট্রপতির সচিব অমিত পাল।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/আরআই_ ১১৫৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|