Real-time News Network

ধারাভাষ্যকার আব্দুল হামিদ আর নেই

Sat 4 Aug 2012 4:41 PM BdST

rtnn ঢাকা, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুল হামিদ মারা গেছেন (ইন্না লিল্লাহহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার ভোর ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মরদেহ সকালে তার রাজধানীর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর তাকে নেয়া হবে গেন্ডারিয়া ইস্টার্ন ক্লাবে, যেখান থেকে তিনি একজন ফুটবলার হিসেবে তার ক্রীড়া জীবন শুরু করেছিলেন।

এরপর সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ। গত ২৩ জুলাই স্পাইনাল কর্ডে টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হন আব্দুল হামিদ। পরে অবস্থার আরো অবনিত হলে শুক্রবার তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।

আব্দুল হামিদ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবার প্রিয় (হামিদ ভাই) হিসেবে পরিচিত। তিনি সবশেষ দৈনিক আমাদের সময় পত্রিকার ক্রীড়া সম্পাদকের দায়িত্বে ছিলেন।

খ্যাতিমান এই ধারাভাষ্যকার বাংলাদেশের টেলিভিশন ও বেতার ধারাভাষ্যের অন্যতম পথিকৃৎ। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে নিয়মিত ফুটবল, ক্রিকেট ও হকির ধারাভাষ্যকার হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

প্রায় সব ধরনের খেলার জ্ঞান ছিল তার। হকি, তীরন্দাজি, কুস্তি, বক্সিং থেকে তাইকোন্ডো যেনো তার নখদর্পনে। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়া জগতে বড় ধরনের এক শূন্যতার সৃষ্টি হলো।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১০৩৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ