Real-time News Network

জাবি সহিংসতা: তিন মামলায় আসামি ১৮০

Fri 3 Aug 2012 10:55 PM BdST

rtnnজাবি, ৩ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এবং এর জের ধরে বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় তিনটি দায়ের করা মামলা হয়েছে।

পুলিশ বাদি হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে সাভার ও আশুলিয়া থানায় দুটি এবং আহত ছাত্রলীগ নেতার মা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এসব মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ছাত্রলীগের একাংশের নেতা তাহমিদুল ইসলাম লিখনকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় তার মা কাজী জোহরা বেগম একটি মামালা করেছেন। এতে নয় জনের নামসহ এবং অজ্ঞাত পরিচয়ে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সাভার থানার এসআই সাজ্জাদ রোমন বাদী হয়ে ১০ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, দারোগা বিল্লাল হোসেনকে পিটিয়ে আহত করাসহ পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এসআই বদরুল আলম বাদি হয়ে একটি মামলা করেছেন। এতে আসামি হিসাবে ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র তাহমিদুল ইসলাম লিখনকে বুধবার রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এর জের ধরে পুলিশের সাথে ছাত্রদরে সংঘর্ষ, ঢাকা আড়িচা মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের রাবার বুলেটে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী আহত হন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/এমএম_১৬৫৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর