চার মোবাইল অপারেটর টু জি পাচ্ছে
|
 |
 |
 |
|
Fri 3 Aug 2012 4:52 AM BdST
|
ঢাকা, ২ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দেশে চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, সিটিসেল ও বাংলালিংক এর টু জি লাইসেন্স আগামী ৭ আগস্ট নবায়ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ রিয়েল-টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই দিন মোবাইল অপারেটরগুলো তাদের নবায়ন করা লাইসেন্স নিয়ে যেতে পারবে।
দেশের ছয় মোবাইল ফোন অপারেটরের মধ্যে চার অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের টু জি লাইসেন্সের মেয়াদ শেষ হয় গত বছরের নভেম্বরে।
পরে ওই বছরের ১০ নভেম্বর সব মোবাইল অপারেটরকে একই সময়ে টু জি লাইসেন্স নবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আইনি বাধা না থাকলে এবং নীতিমালার অন্যান্য শর্ত ঠিকমতো পূরণ সাপেক্ষে একই সময়ে সব অপারেটরের লাইসেন্স নবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএ/আরআই_ ২২৪৯ ঘ.
|
|
|
|