শিশু অপরাধীদের অন্য দৃষ্টিভঙ্গিতে বিচারের আহবান
|
 |
 |
 |
|
Fri 3 Aug 2012 4:14 AM BdST
|
ঢাকা, ২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রচলিত আইনের সংশোধন করে শিশু অপরাধীদের জন্য অন্য দৃষ্টিভঙ্গিতে বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিষ্টার শফিক আহমেদ।
বৃহস্পতিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যান সমিতি আয়োজিত শিশু আইন ও শিশু অধিকার সুরক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সীমান্তে মাদক পাচার বেড়ে গেছে আর এই মাদক বহনকারী হিসেবে শিশুদের ব্যবহার করা হচ্ছে। শিশুদের শাস্তি থেকে নিস্তার দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আইনকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন।
এই সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এই সরকার কাজ করে যাচ্ছে। শিশুরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে জন্য এই সরকার বদ্ধপরিকর।
বিশেষ করে শিশু অপরাধ কমাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও মত দেন তিনি।
তিনি দাবি করেন আগের থেকে শিশু অপরাধ অনেক কমে গেছে এবং কারাগারগুলোতে অনুর্দ্ধ ১৮ বছরের শিশুর সংখ্যা কমে গেছে।
সংগঠনের সভাপতি ড. এনামুল হকের সভাপতিত্বে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সি কি কে মুস্তাক আহমেদ, সমাজকল্যান মন্ত্রনালয়ের সচিব রনজিৎ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শিশু অধিকার নিশ্চিত করতে শিশুদের মধ্যে অপরাধবোধ তৈরী করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ২২০৬ ঘ.
|
|
|
|